আইনজীবী সমিতি
গোপালগঞ্জে আদালত চলাকালে বিচারকের ছুঁড়ে মারা পেপারওয়েটে ফাটল নারী আইনজীবীর মাথা
গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলন্ত এজলাসে এক বিচারকের ছুঁড়ে মারা কাঁচের পেপারওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ নারী আইনজীবী গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো: সুজন মিয়ার এজলাসে এই নজিরবিহীন ঘটনাটি ঘটে। আহত আইনজীবীকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এ ঘটনায় স্থানীয় আইনজীবী মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্ধারিত নির্বাচন অনিবার্য কারণ দেখিয়ে সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করায় এ সিদ্ধান্ত নিয়ে আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।